এই লেখাটা সোনেলা ব্লগে প্রকাশিত আমার প্রথম লেখা। ব্যাতিক্রম ছাড়াই লেখাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বাংলাদেশের উপর। স্পেসিফিক ভাবে বলতে গেলে এই লেখাটি মুক্তিযুদ্ধকালীন বুদ্ধিজীবি হত্যাকারী চৌধুরী মইনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের ব্যাপারে আদালতের দেয়া রায়ের একটি আইনী পর্যবেক্ষন। যদিও এখানে রায় ব্যাতীত সংশ্লিষ্ঠ অনেকগুলো ইস্যু আলোচিত হয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি বুদ্ধিজীবি হত্যাকান্ডের মূল হোতা চৌধুরী মইনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের ব্যাপারে অনলাইনে তথ্যের পরিমাণ সীমিত। এত বড় দুই খুনীর ব্যাপারে কিংবা তাদের বিরুদ্ধে আসা রায়ের ব্যাপারে সবাইকে জানানো তাই কর্তব্য বলেই মনে করেছি। লেখাটা আপনাদের কাজে লাগলে কিংবা এই লেখা পড়ে আপনারা কেউ উপকৃত হলে আমার এইসব পরিশ্রম স্বার্থক মনে হবে। সোনেলার ব্লগারদের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।
