Showing posts with label শেখ রাসেল. Show all posts
Showing posts with label শেখ রাসেল. Show all posts

Sunday, 5 August 2018

সেই রাতে সৈন্যটি কি নিশ্চিন্তে ঘুমিয়েছিলো?

ওই রাতের সর্বশেষ হত্যাকান্ডের শিকার তিনি। মা'র কাছে যেতে চাইতেই এক সৈন্য তাঁকে মা'র কাছে পৌঁছে দেবে, এই কথা দিয়ে নিয়ে গিয়েছিলো দোতলায়। যাবার আগে মহিতুল ইসলামকে জিজ্ঞেস করেছিলেন, "ভাইয়া আমাকে মারবে না তো?"

যাবার পথে রাসেল বাবার রক্তমাখা দেহের উপর দিয়ে হেঁটে গেছে দোতলার সিঁড়ি বেয়ে। হয়ত বাবার দেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েছিলো শিশুটি। যে বাবার এত প্রিয় ছিলো, তাঁর রক্তাক্ত দেহ দেখে কি রাসেল যেতে চেয়েছিলো আর?

তিনি কি বাবাকে জড়িয়ে ধরেছিলেন তাঁর নরম তুলতুলে পবিত্র হাতে? বাবাকে একবার ছুঁয়ে কি দেখেছিলেন তিনি? একটিবার কি বাবার মৃত দেহের উপর আছড়ে পড়েছিলো রাসেল? বাবাকে কি শেষবারের মত চুমু খেয়েছিলো আমাদের রাসেল? ঠিক মানুষের মত দেখতে সৈন্যগুলো কি সে সুযোগ দিয়েছিলো রাসেলকে?